‘বাংলাদেশ ব্যাংকের ইমেইল হ্যাকিংয়ে দেশী-বিদেশীরা জড়িত’

বাংলাদেশ ব্যাংকের ইমেইল হ্যাকিংয়ে দেশী-বিদেশী লোক জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার সন্ধ্যায় সিলেটে সম্মিলিত নাট্য পরিষদের গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা নিয়ে আগেই সংশয় ছিল। তবে রিজার্ভ চুরির পর সেটি বাড়ানো হলেও ইমেইল হ্যাকিংয়ের মাধ্যমে প্রমাণ হল সেটি যথেষ্ট নয়।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সাইবার নিরাপত্তা নিয়ে ঝুঁকি এখনো রয়ে গেছে।

এর আগে সন্ধ্যায় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুহিত।

অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত দুই লোকসংগীত শিল্পি সুষমা দাস ও ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদসহ অন্যান্য গুণিজনদের সম্মিলিত নাট্য পরিষদের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।

এসময় অর্থমন্ত্রী বলেন, ‘গুণিজনকে সম্মাননা দিয়ে আমরা নিজেই সম্মানিত হই।’

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago