Categories: জাতীয়

জীবন দিয়ে হলেও জনগণের অধিকার প্রতিষ্ঠা করবো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদেশের মানুষের জন্য আমার স্বজনরা জীবন উৎসর্গ করেছেন। এদেশের স্বাধীনতা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য আমার বাবা জীবন দিয়েছেন। প্রয়োজনে বাবার মতো জীবন দিয়ে হলেও এদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করবো।

মঙ্গলবার বিকেল ৩টায় মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। এ জন্যই আওয়ামী লীগ আন্তরিকভাবে দেশের উন্নয়ন চায়। দেশকে উন্নত করা আওয়ামী লীগের দায়িত্ব। এটি আমরা অব্যাহত রাখবো।

বঙ্গবন্ধু কন্যা বলেন, আমার বাবা এদেশের স্বাধীনতার জন্য, মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য জীবন উৎসর্গ করে গেছেন। আমিও ঠিক আমার বাবার আদর্শকে লালন করি। এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য প্রয়োজনে বাবার মতো আমার জীবনও উৎসর্গ করবো।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া দল। যে দল দেশের স্বাধীনতা নিয়ে এসেছে কেবল তারাই দেশের উন্নয়ন করতে পারে। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল এদেশের মানুষের ভাগ্য বদলাতে পারবে না।

শেখ হাসিনা তার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়, সাধারণ মানুষের উন্নয়ন হয়। অর্থনৈতিকভাবে দেশের অগ্রগতি হয়।

মাগুরাবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমি মাগুরায় খালি হাতে আসিনি। মাগুরাবাসীর ভাগ্য বদলে অনেকগুলো উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছি। মাগুরায় যাতে রেললাইনের ব্যবস্থা হয় সে পদক্ষেপ আমরা নেব। কারণ আমরা মানুষের উন্নয়নের জন্য ক্ষমতায় এসেছি।

জনসভার আগে আসাদুজ্জামান স্টেডিয়ামে ফলক উন্মোচন করে প্রধানমন্ত্রী ১৫০ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে সম্পন্ন হওয়া ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ১৭৭ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago