অস্ট্রিয়ায় চলমান স্পেশাল অলিম্পিকস উইন্টার ওয়ার্ল্ড গেমসের ইউনিফায়েড ফ্লোর হকিতে বাংলাদেশ তিন ম্যাচ জিতেছে। এর মধ্যে পুরুষ দল দুটি জয় পেয়েছে, মহিলারা একটিতে। সোমবার পর্যন্ত বাংলাদেশ পুরুষ ও মহিলা দল দুটি করে ম্যাচ খেলেছে।
মহিলা দল প্রথম ম্যাচে ১-০ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে আর দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে হেরেছে ইরানের কাছে। পুরুষ দল প্রথম ম্যাচে ৬-২ গোলে জিতেছে উগান্ডার বিরুদ্ধে এবং দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে।
প্রতিযোগিতার সর্বশেষ আসরে বাংলাদেশ পুরুষ দল চ্যাম্পিয়ন হয়েছিল। এবারই প্রথম মহিলা দল পাঠিয়েছে বাংলাদেশ স্পেশাল অলিম্পিক। স্পেশাল অলিম্পিকস্ উইন্টার ওয়ার্ল্ড গেমসে ১১৭ টি দেশের ৩০০০ এ্যাথলেট ৯ টি ডিসিপ্লিনে অংশগ্রহণ করছেন। বাংলাদেশ খেলছে শুধু হকিতে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…