ওবামার সময় কাটছে যেভাবে

আট বছরের প্রেসিডেন্সির ধকল কাটিয়ে বারাক ওবামা কিছুদিন বিশ্রাম কাটাবেন এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যতটা চিন্তা করতে পারবেন, তার চেয়ে অনেক রোমাঞ্চকর ও মনোরম সময় কাটাচ্ছেন তিনি।

ক্যালিফোর্নিয়ায় গলফ খেলে, ক্যারিবীয় অঞ্চলের ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনের নিজস্ব দ্বীপে কাইট সার্ফিং করে, নিউইয়র্কে ব্রডওয়েতে নাটক দেখে, এমনকি জনপ্রিয় ব্যান্ড ইউটুর শিল্পী বোনোর সঙ্গে নৈশভোজ করেছেন।

গত সপ্তাহে ওয়ামাহাতে মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেটের সঙ্গে ওবামা মধ্যাহ্নভোজে অংশ নেন। এরপরই একটি ফ্লাইট ধরে ক্যালিফোর্নিয়ায় উড়ে যান। সেখান থেকে গলফ খেলতে ছোটেন হাওয়াই। আর এখন রয়েছেন প্রশান্ত মহাসাগরের মধ্যখানে কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত ফ্রেঞ্চ পলেনেশিয়াতে, যা টেটিআরোয়া নামে পরিচিত।

অসমর্থিত একটি সূত্রের কাছ থেকে সিএনএনের কাছে খবর রয়েছে, এই দ্বীপে ওবামা এক মাস কাটাবেন। সেখানে তিনি একমাত্র বিলাসবহুল হোটেল ‘দ্য ব্রান্দো’তে থাকবেন। একসময় এই দ্বীপের মালিক ছিলেন মারলোন ব্রান্দো। তাঁর নামেই হোটেলের নামকরণ। পরিবেশবান্ধব এই হোটেলটির ওয়েবসাইট থেকে জানা যায়, এখানে এক, দুই ও তিনটি শয়নকক্ষ-বিশিষ্ট ভিলা রয়েছে। হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো এখনকার সময়ের অনেক সেলিব্রেটির পছন্দের জায়গা এটি। থাকার জায়গা ও সময়ভেদে এখানে প্রতি রাতের জন্য খরচ করতে হবে ২ হাজার ডলার।

ওবামার একজন মুখপাত্র সিএনএনকে বলেন, সাবেক প্রেসিডেন্ট এখন একজন সাধারণ মানুষ। তাই তাঁর চলাফেরাটাও ব্যক্তিগত পর্যায়ে হচ্ছে।

হোয়াইট হাউস ছাড়ার পর ওবামা এখন বই লিখছেন। গত মাসে পেঙ্গুইন র‍্যানডম হাউস ঘোষণা দেয়, তারা দরপত্রের মাধ্যমে বারাক ওবামা ও মিশেল ওবামার স্মৃতিকথা প্রকাশের অনুমতি পেয়েছে। এই বই থেকে ওবামা দম্পতি কোটি কোটি ডলার পাবেন।

ওবামা এরই মধ্যে জানিয়েছেন, এই বই থেকে তিনি যে অর্থ পাবেন, তার একটি উল্লেখযোগ্য অংশ ওবামা ফাউন্ডেশনসহ দাতব্য কাজে ব্যয় করবেন।
অবকাশ সময় ছাড়া ওবামা পরিবার ওয়াশিংটনে থাকবে। তারা নর্থওয়েস্ট ডিসির পার্শ্ববর্তী ক্যালোরোমা এলাকায় ৫৩ লাখ ডলার দামের একটি বাড়িতে থাকবেন। ছোট মেয়ে সাশার স্কুল শেষ না হওয়া পর্যন্ত ২০১৯ সাল নাগাদ এখানেই থাকবেন তাঁরা। বড় মেয়ে মালিয়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন। এক শিক্ষাবর্ষ বিরতি দিয়ে আগামী শরতে তিনি ভর্তি হবেন।-প্রথম আলো

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago