সেঞ্চুরি দিয়ে ‘রান্না করবেন’ সাকিবের স্ত্রী

‘এটা আমার স্বাভাবিক খেলা। আমি এভাবেই খেলতে পছন্দ করি’—হায়দরাবাদ টেস্টে নিজের অতিরিক্ত শট খেলার প্রবণতা নিয়ে বলেছিলেন সাকিব আল হাসান। এ নিয়ে কম আলোচনা-সমালোচনা হয়নি গত কিছুদিনে। কাল শেষ বিকেলে দ্রুত তিন উইকেট পড়ে যাওয়ার পর প্রায় প্রতি বলে সাকিবের মেরে খেলার ধরন নিয়েও অনেক সমালোচনা হয়েছে।

আজ পি সারা ওভালে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করেছেন সাকিব। এর পর সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। সাকিব নিজের জন্য খেলে এই সমালোচনার জবাবে শিশির বিদ্রূপ করে লিখেছেন, ‌‌‘আরেকটি অপরাধ করলে! প্লিজ এই ১০০ রান বাসায় নিয়ে এসো যাতে আমরা সেগুলো দিয়ে তরকারি রেঁধে খেতে পারি। তুমি তো নিজের জন্য খেলো! নিশ্চয়ই তুমি ভালো কিছু করোনি।’
সাকিবে মুগ্ধ অভিনেত্রী সুবর্ণা মোস্তফা সেখানে মন্তব্য করেছেন, ‘সাকিব আল হাসান একজনই। আগেও ছিল না, ভবিষ্যতেও হবে না।’ আবেগে থরথর বিপুল এ প্রশংসার মধ্যেও একজন ফেসবুক ব্যবহারকারী সেখানে কিছু ক্রিকেটীয় ব্যাখ্যা দিয়েছেন, ‘সাকিব আজ যেমন খেলেছেন সেটি তাঁর ‘‘আমি তো এভাবেই খেলি’’ ধরনের নয়। তিনি সারা দিন ঝুঁকি বলতে একেবারেই নেননি। পুরোটাই মাটিতে খেলেছেন। এক রান বের করে খেলেছেন। সৈকত (মোসাদ্দেক হোসেন) যখন মেরেছেন তখন তাকে মাথা ঠান্ডা করতে বলেছেন, বুঝিয়েছেন। সাকিব ওভাবে না খেলে এভাবে খেললে তাঁর পাঁচটার জায়গায় ১৫টা সেঞ্চুরি থাকত। এখন থেকে তাঁর এভাবেই খেলা উচিত।’-প্রথম আলো

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago