এক এগারোর সময়ে বাজেয়াপ্ত ৬৪০ কোটি টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়ে আদালতের রায় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এক এগারোতে শুধু সম্পদ বাজেয়াপ্ত করা হয়নি গণতন্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে। আদালতের উচিৎ বাজেয়াপ্ত গণতন্ত্রকেও ফিরিয়ে দেওয়া।
১৭ মার্চ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে খোন্দকার দেলোয়ার হোসেনের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, ‘এক এগারোতে বাংলাদেশের গণতন্ত্রের উপর যে ভয়ংকর ছোবল এসেছিলো তা আজো বিদ্যমান। বাংলার জনগণ আদালতকে সেলুট করার জন্য দাঁড়িয়ে থাকবে যদি আদালত দোষীদের তলব করতে পারে।’
দক্ষিণ বঙ্গোপসাগরের কতৃত্ব নিয়ে ভারতের সাথে সরকারের মনমালিন্য চলছে মন্তব্য করে তিনি বলেন, ‘চীনের কাছ থেকে সাবমেরিন কিনে সরকার বিপাকে পরেছে। সরকার মনে মনে বলছে ” প্রভুকে কি দিয়ে বোঝাই যে কি জন্য সাবমেরিন কিনেছি”।’
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে গয়েশ্বর বলেন, নির্বাচিত বা অনির্বাচিত কোন সরকারই চুপিসারে কোন চুক্তি করতে পারে না। কারন সরকার যে চুক্তি করে তা জনগণের চুক্তি। ভারতের সাথে যেসব চুক্তি করা হবে তা সংসদে উত্থাপনের দাবি জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের জন্য কল্যাণকর চুক্তির জন্য প্রয়োজনে চুক্তির বিষয়ে সকল দলের সাথে এমনকি জনগণেরও মতামত নেওয়া উচিৎ।
দেশে চলমান জঙ্গি ইস্যুকে বিরোধী দল দমনের পদ্ধতি মন্তব্য করে তিনি বলেন, দেশে বসে পুলিশের আইজি বলে দেশে আইএসের অস্তিত্ব আছে। কিন্তু বিদেশে গিয়ে প্রধানমন্ত্রী বলেন দেশে কোন আইএসের অস্তিত্ব নেই। তাহলে কি জঙ্গি ইস্যু শুধুই বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঘায়েল করার জন্য নিজেদের তৈরি পদ্ধতি?
স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মমোহাম্মদ রহমাতুল্লাহর সাভাপতিত্বে স্মরণসভায় বিএনপি ও স্বাধীনতা ফোরামের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…