Categories: জাতীয়

চলতি মাসেই এরশাদের জোট ঘোষণা

চলতি মাসের মধ্যে ২৫টি দল নিয়ে নতুন জোট গঠনের কথা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। পাঁচ দিনের সফরে রংপুর এসে শুক্রবার দুপুরে নগরীর দর্শনা মোড়ের পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এরশাদ বলেন, ২৫টি দলের মধ্যে পাঁচটি নিবন্ধিত দলও আছে। এ মাসের মধ্যেই জোট ঘোষণা করা হবে।

সুপ্রিমকোর্টের সামনে স্থাপিত মূর্তি গ্রিক দেবির নয় দাবি করে এরশাদ বলেন, হেফাজতে ইসলাম তা অপসারণের যে দাবি তুলেছে তার সঙ্গে দ্বিমত প্রকাশ করছি। এটি গ্রিক দেবির মূর্তি নয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তত্ত্বাবধায়ক সরকারের সময় নেয়া ব্যবসায়ীদের টাকা ফেরত দিতে সরকারের প্রতি উচ্চ আদালতের নির্দেশনা সঠিক বলেও মন্তব্য করেন এরশাদ। এসময় জাতীয় পার্টির রংপুর জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈযদপুরে অবতরণ করে সড়ক পথে পল্লী নিবাসে যান এরশাদ। আগামীকাল শনিবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago