রাজধানীর আশকোনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলাকারী কোন একটি জঙ্গি গোষ্ঠীর সদস্য হতে পারে বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইং পরিচালক মুফতি মাহমুদ খান।
আজ শুক্রবার বেলা ৩ টার দিকে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোতে যা দেখা যাচ্ছে, আজকের বিস্ফোরণকারীকে কোন একটি জঙ্গি গোষ্ঠীর সদস্য হতে পারে।
মুফতি মাহমুদ খান বলেন, মূলত এখানে র্যাবের একটি কার্যালয় নির্মাণের কাজ চলছে। যারা নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট তারা আর এডমিন বিভাগের কিছু লোক এখানে অবস্থান করছেন। তাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে। এজন্য পুরো এলকায় নিরাপত্তা নিশ্চিত করতে চাই।
তিনি জানান, হাজি ক্যাম্পের সঙ্গে নির্মাণাধীন কার্যালয়টিতে এক ব্যক্তি দেয়াল টপকিয়ে প্রবেশের চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটান এবং নিজেই নিহত হন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…