রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পের ভেতরে অবস্থিত র্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে ঘটনাস্থলেই আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ র্যাব সদস্য। তাদেরকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ ভর্তি করা হয়েছে।
র্যাবের গণমাধ্যম শাখার সিনিয়র এএসপি মিজানুর রহমান জানান, হামলাকারীর লাশ ব্যারাকের ভেতরে পড়ে আছে। পরে র্যাবের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম বলেছেন, ‘জুমার নামাজের আগে ২৫-৩০ বছর বয়সী এক যুবক দেয়াল টপকে ক্যাম্পের ভেতরে ঢুকে পড়ে। এ সময় তার পরিচয় জানতে চাইলে সে পালানোর সময় তার সঙ্গে থাকা বোমা বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়’।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…