২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০০

দুই র‌্যাব সদস্য সিএমএইচ-এ

Google+ Pinterest LinkedIn Tumblr +

রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পের ভেতরে অবস্থিত র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে ঘটনাস্থলেই আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ র‌্যাব সদস্য। তাদেরকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ ভর্তি করা হয়েছে।

র‍্যাবের গণমাধ্যম শাখার সিনিয়র এএসপি মিজানুর রহমান জানান, হামলাকারীর লাশ ব্যারাকের ভেতরে পড়ে আছে। পরে র‍্যাবের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম বলেছেন, ‘জুমার নামাজের আগে ২৫-৩০ বছর বয়সী এক যুবক দেয়াল টপকে ক্যাম্পের ভেতরে ঢুকে পড়ে। এ সময় তার পরিচয় জানতে চাইলে সে পালানোর সময় তার সঙ্গে থাকা বোমা বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়’।

Share.

Comments are closed.