Categories: জাতীয়

সব বিমানবন্দর ও কারাগারে রেড অ্যালার্ট

রাজধানীর আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় দেশের সব বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একইসঙ্গে দেশের সব কারাগার ও নদীবন্দরেও অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, আশকোনার ঘটনার পর অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কারাগারে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান বলেন, কারাগারগুলোতে এমনিতেই সবসময় রেড অ্যালার্ট জারি থাকে। তবে হামলার পর আমরা অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি।

এছাড়া সদরঘাটসহ দেশের সর নদীবন্দরেও বিশেষ সর্তকতা জারি করা হয়েছে।

শুক্রবার দুপুর ১টার দিকে রাজধানীর আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে এক যুবক। ওই ঘটনায় হামলাকারী যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। এছাড়া হামলায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago