জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ইদ্রিস আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনায় নারীসহ কমপক্ষে ৬জন আহত হয়েছে।

আজ শুক্রবার সকাল ৮টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে জিয়ারখী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও মঠপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসেন মাস্টারের লোকজনদের মধ্যে বিরোধ চলে আসছিলো।
শুক্রবার সকালে জমি ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের পক্ষের সমর্থক শাহজাহান ইসলাম ও আফজাল হোসেন পক্ষের সমর্থক ইসমাইল এর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা উভয় পক্ষে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় আফজাল হোসেন পক্ষের সমর্থক ইদ্রিস আলী দেশীয় অস্ত্র ফলার আঘাতে ঘটনাস্থলে নিহত হয়। এ সময় নারীসহ উভয়পক্ষের কমপক্ষে ৬ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রবিউল ইসলাম খান জানান, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এক নারীসহ আহত তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago