সংযুক্ত আরব-আমিরাতে অবস্থিত বাংলাদেশি দুটি স্কুলে দেশের সঙ্গে মিল রেখে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে আজ বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। স্কুল দুটি থেকে ৬৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৩৩ জন ছাত্র ও ৩৪ জন ছাত্রী।
আমিরাতে আবুধাবি শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ ও রাস আল-খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
আবুধাবি কলেজের অধ্যক্ষ মীর আনিসুল হাসান ও রাস আল-খাইমাহ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবীবুর রহমান জাগো নিউজকে এ তথ্য জানান।
আবুধাবি শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৩৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ২০ জন ছাত্র ও ১৯ জন ছাত্রী।
অন্যদিকে রাস আল-খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ১৩ জন ছাত্র ও ১৫ জন ছাত্রী।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…