‘রিকশা থামিয়ে কুনিওকে গুলি করে জঙ্গি মাসুদ’

রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারী গ্রামে রিকশায় করে নিজের ঘাসের খামারে যাওয়ার পথে জাপানি নাগরিক ওসি কুনিওকে গুলি করে জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য মাসুদ রানা। ঘটনার পর মোটরসাইকেলে করে মাসুদ ও তার সঙ্গী অন্য দুই জঙ্গি পালিয়ে যায়। আদালতে দেওয়া সাক্ষ্যে হত্যাকাণ্ডের তিন প্রত্যক্ষদর্শী এসব কথা জানিয়েছেন।

রংপুরে ওসি কুনিও হত্যা মামলায় জেএমবি জঙ্গিদের বিচার চলছে। এরই অংশ হিসেবে রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে মঙ্গলবার (২৪ জানুয়ারি) ঘটনার তিন প্রত্যক্ষদর্শীসহ পাঁচ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। এসময় জঙ্গি মাসুদ রানাকে তিন প্রত্যক্ষদর্শীই মূল হত্যাকারী হিসেবে চিহ্নিত করেন।

বুধবার (২৫ জানুয়ারি) আবারও পরবর্তী সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন আদালত।

এর আগে সকাল সাড়ে ১০টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামলার আসামি পাঁচ জেএমবি জঙ্গি মাসুদ রানা, এছাহাক আলী, সাখাওয়াত হোসেন, লিটন ও আবু সাঈদকে আদালতে আনা হয়। বেলা ১১টায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

প্রথমে সাক্ষ্য দেন রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারী গ্রামের ঘটনাস্থলের পাশের বাসার মালিক মুরাদ। তিনি আদালতে দেওয়া জবানবন্দিতে জাপানি নাগরিক ওসি কুনিও হত্যার মূল নায়ক জঙ্গি মাসুদকে আদালতের কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় দেখিয়ে দিয়ে বলেন ‘এই মাসুদ রানা নিজ হাতে গুলি করেছে জাপানি নাগরিককে।’

একইভাবে সাক্ষ্য দেন ওসি কুনিওকে রিকশায় করে খামারে নিয়ে যাওয়া রিকশাচালক মোন্নাফ। তিনি ঘটনার বর্নণা দিয়ে আদালতে জবানবন্দি দেওয়ার সময় কাঠগড়ায় দাঁড়ানো মাসুদ রানাকে দেখিয়ে বলেন, ‘সে জাপানি নাগরিককে রিকশা থামিয়ে গুলি করেছে।’

একই সাক্ষ্য দিয়েছেন ঘটনাস্থলের কাছে থাকা চায়ের দোকানদার আব্দুল্লা আল মামুন। তিনি আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন, ‘একটি লাল রংয়ের মোটরসাইকেলে করে তিনজন ঘটনাস্থলে আসে। একজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে। আর দুজন জাপানি নাগরিককে গুলি করে।’ এদের মধ্যে মাসুদ রানাকে দেখিয়ে দিয়ে তিনি বলেন, তাকে চিনতে পেরেছেন।

এছাড়াও আলুটারী গ্রামের আশরাফ আলী ও নুরুল ইসলাম আদালতে সাক্ষ্য দেন। পাঁচ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বুধবার আবারও পরবর্তী সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন আদালত।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারী গ্রামে রিকশায় করে নিজের ঘাসের খামারে যাওয়ার সময় দুবৃর্ত্তরা জাপানি নাগরিক ওসি কুনিওকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে জেএমবির জঙ্গি মাসুদ রানা গ্রেফতার হওয়ার পর জেএমবির জঙ্গিরাই জাপানি নাগরিককে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে মাসুদ রানা ছাড়াও আরও চার জঙ্গি পুলিশের হাতে গ্রেফতার হয়। তদন্ত শেষে পুলিশ আট জঙ্গির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago