ট্রাম্পবিরোধী বিক্ষোভে ৬ বছরের শিশুর হৃদয়গ্রাহী ভাষণ!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নারীদের বিক্ষোভ পদযাত্রায় প্রেরণাদায়ক জ্বালাময়ী বক্তব্য দিয়েছে ছয় বছরের এক শিশু। তার নাম সোফি ক্রুস।

গত শনিবার সকালে ওয়াশিংটন ডিসিতে প্রায় দুই মাইল দীর্ঘ ওই পদযাত্রায় শিশু সোফি ইংরেজি ও স্প্যানিশ দুই ভাষাতেই বক্তব্য দেয়। সেখানে সে ‘আমাদের পরিবারগুলোকে রক্ষা কর’ বলে আহ্বান জানায়। ইনডিপেনডেন্ট অনলাইনের খবরে এমনটাই বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার হোয়াইট হাউসে তাঁর প্রথম রাত কাটিয়েছেন। শনিবার সকালে উঠে তাঁকে নিজ গৃহের উঠানে এক অভূতপূর্ব প্রতিরোধ ও প্রতিবাদ বিক্ষোভের মুখোমুখি হতে হয়। একাধিক নারী সংগঠনের আহ্বানে কয়েক লাখ নারী এদিন ওয়াশিংটন ডিসিতে এক শান্তিপূর্ণ পদযাত্রায় মিলিত হন।

সোফির মা-বাবা মেক্সিকান। তারা অভিবাসী হিসেবে তালিকাভুক্ত নন। সোফি স্প্যানিশ ভাষায় দেওয়া বক্তব্যের শেষ দিকে স্লোগান দিতে থাকে। যার অর্থ ছিল, ‘হ্যাঁ, আমরা পারি’।

সোফি বলে, ‘আমাদের পরিবারগুলোকে রক্ষার স্বার্থে ভালোবাসার শিকল তৈরি করতে আজ আমরা এখানে জড়ো হয়েছি। চলো, আমরা ভালোবাসা, বিশ্বাস ও সাহসের সঙ্গে লড়াই করি; যাতে আমাদের পরিবারগুলোকে কেউ ভেঙে দিতে না পারে।’

সোফি আরও বলে, ‘আমি শিশুদের উদ্দেশে বলতে চাই, তোমরা ভয় পেয়ো না, কারণ আমরা একা নই। এখনো অনেক মানুষ আছে, যাদের হৃদয় ভালোবাসায় পূর্ণ…চলো, একসঙ্গে থাকি এবং অধিকারের জন্য লড়াই করি। ঈশ্বর আমাদের সঙ্গে আছেন।’

২০১৫ সালে সোফি অভিবাসন সংস্কার নিয়ে পোপ ফ্রান্সিসকে এক চিঠি লিখেছিল। এমনকি গত বছর সে তার মা-বাবাকে ছাড়াই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করতে গিয়েছিল।

অভিবাসন জটিলতার কারণে সোশ্যাল সিকিউরিটি নম্বর না থাকায় শিশুটির মা-বাবা হোয়াইট হাউসের সিকিউরিটি পাস পায়নি।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago