দুই বাংলাদেশি সন্দেহভাজন জঙ্গি মালয়েশিয়ায় আটক

বিদেশ ডেস্ক: মালয়েশীয় পুলিশ কর্তৃক প্রকাশিত অভিযানের ছবিমালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুর ও সাবাহ প্রদেশ থেকে চার সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে দেশটির পুলিশ। এদের মধ্যে দুইজন বাংলাদেশি, একজন ফিলিপিনো এবং অপর সন্দেহভাজন মালয়েশিয়ার নাগরিক।

সোমবার মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর এক বিবৃতিতে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তারা ফিলিপাইনের মিন্দানাও প্রদেশ থেকে পরিচালিত একটি জঙ্গি গ্রুপে যোগ দিতে যাচ্ছিলেন বলে দাবি পুলিশের। ওই জঙ্গি গ্রুপটির প্রধান মাহমুদ আহমাদ নামে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষক।

খালিদ আরও জানান, এই গ্রুপটি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিয়ানমার থেকে কর্মী সংগ্রহ করে ফিলিপাইনে নিয়ে যাওয়ার রাস্তা হিসেবে সাবাহ প্রদেশকে ব্যবহার করার পরিকল্পনা করছিল।

পুলিশ কর্তৃপক্ষ ওই সন্দেহভাজন জঙ্গিদের নাম প্রকাশ করেনি। তবে তাদের বয়স ২৭ থেকে ৩১ বছরের মধ্যে বলে উল্লেখ করা হয়।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমস-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৩ জানুয়ারি সাবাহ প্রদেশ থেকে আটক সন্দেহভাজনদের মধ্যে একজন ফিলিপাইনের নাগরিক, আরেকজন মালয়েশীয় নারী। তারা বিয়ের বিয়ের পরিকল্পনা করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ওই ফিলিপিনো নাগরিক একজন ঘড়ি বিক্রেতা। তিনিই অন্যদের জঙ্গি গ্রুপে টানতে উৎসাহিত করছিলেন বলে পুলিশ প্রধান জানান।

গত ১৯ জানুয়ারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালা লামপুর থেকে দুই বাংলাদেশিকে আটক করা হয়।

পুলিশ প্রধান খালিদ বলেন, ‘বাংলাদেশে আইএস-এর পরিচালিত গ্রুপের সঙ্গে আটক ওই দুই সন্দেহভাজনের যোগাযোগ থাকতে পারে।’

তবে বাংলাদেশ সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বরাবরই দেশে আইএস-এর কোনও সাংগঠনিক তৎপরতা নেই বলে দাবি করা হয়েছে।

ওই গ্রুপটি ফিলিপাইনের আইএস সমর্থক জঙ্গি সংগঠন আবু সাইয়াফ-এর সঙ্গে জড়িত বলে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে।

গত বছর জানুয়ারিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জঙ্গি হামলার পর থেকেই মালয়েশিয়ায় সতর্কতা জারি করা হয়। এর আওতায় পুলিশ কর্তৃপক্ষ ব্যাপক নজরদারি চালিয়ে আসছে। ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে মালয়েশীয় পুলিশ আইএস সংশ্লিষ্টতার অভিযোগে অন্তত ২৫০ জনকে আটক করেছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago