বাংলাদেশের জন্য কম মজুরি পাচ্ছে যুক্তরাজ্যের শ্রমিক

যুক্তরাজ্যের পোশাক কারখানাগুলো সেদেশে কম মজুরির জন্য বাংলাদেশকে দায়ী করেছে। তাদের দাবি, বাংলাদেশে নিম্নমজুরিতে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো পোশাক তৈরি করতে পারছে বলেই যুক্তরাজ্যের গার্মেন্ট কারখানাগুলোর শ্রমিকদের মজুরি কমে গেছে। এ দাবি করা হয়েছে দেশটির চ্যানেল ফোর টেলিভিশনের এক অনুসন্ধানী প্রতিবেদনে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউরোপজুড়ে পোশাক কারখানাগুলো যুক্তরাজ্যের নিম্নতম মজুরি ঘণ্টায় ৭ দশমিক ২০ পাউন্ডের চেয়েও কম মজুরি দিচ্ছে শ্রমিকদের।

এই অনুসন্ধানী প্রতিবেদনটিতে, চ্যানেল ফোর-এর এক প্রতিবেদক ছদ্মবেশে লিচেস্টারভিত্তিক ফ্যাশন স্কয়ার লিমিটেড কারখানায় চাকরি নেন। এ কারখানাটি যুক্তরাজ্যের রিভার আইল্যান্ড নামক ফ্যাশন প্রতিষ্ঠানের পোশাকে লেবেলিং করে।

প্রতিবেদনে দেখা যায়, ছদ্মবেশে চাকরি নেওয়া প্রতিবেদককে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, আমাদের নির্মিত পোশাকের জন্য বেশি মজুরি আমরা পাই না। আমাদেরকে বাংলাদেশ ও চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। ব্র্যান্ডগুলো ওইসব দেশে কম দামে পোশাক তৈরি করতে পারে। এখানে (যুক্তরাজ্যে) কিভাবে তারা কম মজুরিতে পোশাক তৈরি করবে? আমরা যদি দশ বা ছয় পাউন্ড মজুরি দেই তাহলে আমাদের লোকসানে পড়তে হবে।

ছদ্মবেশে কারখানায় চাকরি নেওয়া ওই প্রতিবেদককে প্রতি ঘণ্টায় কাজের জন্য ৩ পাউন্ড মজুরি দেওয়া হয়। তার কাজের মধ্যে ছিল রিভার আইল্যান্ডের পোশাক লেবেলিং করা।

চ্যানেল ফোর-এর এ অনুসন্ধানী প্রতিবেদন সম্পর্কে নিজেদের অবস্থান জানিয়েছে রিভার আইল্যান্ড। টুইটারে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘প্রতিবেদনে যে বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে, তা অনুমোদনহীন কোম্পানিগুলোকে দিয়ে সাব-কন্ট্রাকটে কাজ করানোর নৈতিক অবস্থানবিরোধী।’

‘যে কোম্পানির কথা প্রতিবেদনে বলা হয়েছে, সেটি ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের অনুমোদিত কোম্পানির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। দুটি নীরিক্ষায় ব্যর্থ হওয়াতে তাদের বাদ দেওয়া হয়েছিল এবং আমাদের সরবরাহকারীদের জানানো হয়েছিল, কোনও অর্ডারের জন্য এই কারখানার শরণাপন্ন না হতে।’

‘আমরা বিষয়টি তদন্ত করছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

ফ্যাশন স্কয়ার লিমিটেড কোনও শ্রমিককে ন্যূনতম মজুরির চেয়ে কম পারিশ্রমিক দেওয়ার কথা অস্বীকার করেছে।

এ প্রতিবেদনটি সামনে আসার পর ইউরোপের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নিম্নমজুরি দেওয়ার প্রবণতার কারণে কারখানাগুলোকে আরও কঠোর নজরদারির আওতার আনার দাবি উঠেছে।

বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক দেশ। প্রথম অবস্থানে রয়েছে চীন। ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর আন্তর্জাতিক জোট বাংলাদেশের কারখানাগুলোতে শ্রমিক ও কাজের পরিস্থিতি উন্নত করার জন্য কাজ করে যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার নাজমুল কুয়েনাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পশ্চিমা জোট যা করতে বলেছিল তার প্রায় ৮০ শতাংশ করা হয়ে গেছে এবং অল্প কিছু করা বাকি আছে। বাংলাদেশের জন্য এটা একটি সাফল্য। তৈরি পোশাক শিল্প আমাদের শ্রমবাজারে কয়েক মিলিয়ন নারীকে নিয়ে এসেছে। তাদেরকে আমাদের শিল্পের মূল ধারায় সঙ্গে জড়িত করা হচ্ছে। গত দশকে আমাদের দারিদ্র্য কমে ৪০ থেকে ২০ শতাংশে নেমে এসেছে।’

বাংলাদেশে গার্মেন্ট কারখানার পরিস্থিতি উন্নতির দিকে ধাবিত হওয়ার ফলে প্রতিবেদনটি পশ্চিমা কোম্পানিগুলোতে হয়তো আরও কঠোরতা চালুর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করবে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago