নায়াগ্রা জলপ্রপাতে আমব্রিন

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)’র চতুর্থ আসরে উপস্থাপনায় ছিলেন লাক্স তারকা আমব্রিন। পুরো আসরটাই নান্দনিক উপস্থাপনা দিয়ে মাতিয়ে রেখেছিলেন এই তরুণী। সেকারণে খেলা চলাকালীন বেশ ধকল গেছে তার ওপর দিয়ে।

তাই রিফ্রেশের জন্য কিছুদিন আগে আমব্রিন গেছেন কানাডাতে। সেখানে তার স্বজনদের সঙ্গে দেশটির বিভিন্ন স্থান চষে বেড়াচ্ছেন তিনি। টরেন্টো, লেকসর, হার্বার ফ্রন্ট, ডাউনটাউন ছাড়াও বিভিন্ন স্থানে বেশ ফুরফুরে মেজাজে আছেন আমব্রিন।

সম্প্রতি ঘুরেছেন বিশ্ববিখ্যাত নায়াগ্রা জলপ্রপাতে। সেখানকার নৈস্বর্গীক দৃশ্যে মুগ্ধ আমব্রিন। টরেন্টো থেকে ফেসবুক আলাপে এই লাক্স তারকা বলেন, ‘কাজ করতে করতে ক্লান্ত ছিলাম। তাই ঘুরতে চলে এসেছি। আমার সঙ্গে আমার মা ও ভাই আছেন। সারাদিন খাই-দাই, ঘুরেফিরি আর বিশ্রাম করি। অনেক ভালো লাগছে।’

তবে এরমধ্যেও তার মনের আকাশ কিছু কালো মেঘে ঢাকা। আমব্রিনের ভাষায়, ‘আমাদের সঙ্গে এবার আমার বাবারও বেড়াতে আসার কথা ছিল। কিন্তু কিছুদিন আগে তিনি মারা যান। তাই সবকিছুতেই বাবাকে বড্ড মিস করছি।’

আমব্রিন বললেন, দেশের বন্ধু-বান্ধব, মিডিয়ার কাজ সবকিছুর জন্য তার মন কাঁদছে। তাই দেশে ফিরবেন ৩০ জানুয়ারি। ফিরেই আগের মতো কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago