রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৩৯ জনকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এর আগে রোববার দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট।
গ্রেফতারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ১৫। এছাড়া ৩ মাদক ব্যবসায়ী ও অন্যান্য মামলায় ২১ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ৪ গ্রাম হেরোইন এবং ৮পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, বিশেষ অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ২০ জন, মতিহার থানা ৬ জন এবং শাহমখদুম থানা ২ জনকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
