ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শর্ত দিয়ে জাতীয় ঐক্য হয় না। কারণ কারা কী ঘটাচ্ছে, না ঘটাচ্ছে, এই অশুভ শক্তির তৎপরতা বন্ধ করতে হলে জাতীয় ঐক্যের প্রয়োজন। শর্ত দেয়ার কথা-বার্তা বলে আসলে বিভাজনটাকেই তারা (ক্ষমতাসীন দল) রক্ষা করছে, তারা বিভেদের পথেই হাটছে। শর্তের কথা বলে কালক্ষেপণ করে জাতীয় ঐক্যকে বাধাগ্রস্ত করলে অশুভ শক্তিরই বাড়-বাড়ন্ত হবে।’
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এ মুহূর্তে দোষারোপ ও বিভাজনের পুরোনো পথে হাঁটলে দেশের সংকট আরো ঘনীভূত হবে। সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী ঘটনায় উগ্রবাদী সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের নির্মূল করতে কোনো পর্দা ঝুলিয়ে রাখলে সংকটের মর্মমূলে পৌঁছানো যাবে না।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বাড়ার অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ক্রসফায়ার নিয়ে নানা সংগঠনের প্রতিবাদের পরও এই হত্যাকাণ্ড বেড়েই চলছে। দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় হত্যাকাণ্ডে সন্দেহভাজন অভিযুক্তদের বিচারবহির্ভূতভাবে হত্যা করা হচ্ছে।বন্দুকযুদ্ধের নামে বিচারবহিভূত হত্যাই যদি রাষ্ট্রের বিধানে পরিণত হয়, তাহলে বিচার বিভাগ ও জনপ্রশাসনের প্রয়োজন কী? রাষ্ট্র কর্তৃক এই ধরনের বেআইন কর্মকাণ্ডে অপরাধ দমে না বরং অপরাধ নানাভাবে নানা মাত্রায় নানা গলিপথে এটি তার বিষদাঁত নিয়ে এগিয়ে আসে এবং ছোবল মারতে শুরু করে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও শামা ওবায়েদ উপস্থিত ছিলেন
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…