ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপির বক্তব্যের মাধ্যমে জঙ্গিরা সুবিধা পাচ্ছে। খালেদা জিয়া নিজেই নিজের গায়ে জঙ্গির কাদা লাগাচ্ছেন।’
বুধবার সকালে রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বিএনপির আমলে জঙ্গিবাদের উত্থান হয়েছিল দাবি করে মন্ত্রী বলেন, গত সাত বছরে শেখ হাসিনার সরকার জঙ্গিবাদ দমনে নিরলসভাবে কাজ করছে। এখন পর্যন্ত ৭০ জন জঙ্গি মৃত্যুদণ্ডের রায় নিয়ে সাজার অপেক্ষায় রয়েছে।
গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁর হত্যাকাণ্ডকে সাময়িক ধাক্কা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, একটি ঘটনার মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে থামানোর ক্ষমতা জঙ্গিদের নেই।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। পুরো সমাজ জঙ্গিবাদের বিপক্ষে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো জঙ্গিবাদের বিপক্ষে। এজন্য দেশের ৬০ শতাংশেরও বেশি তরুণের মধ্যে গুটিকয়েক বিপথগামী তরুণের জন্য পুরো দেশ সংকটে রয়েছে বলে আমি মনে করি না।
এ ধরনের হত্যাকাণ্ড রাষ্ট্র, সমাজ, সভ্যতা ও ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার নামান্তর বলেও উল্লেখ করেন হাসানুল হক ইনু।
কোনো জঙ্গিকেই বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়নি বলেও দাবি করেন তিনি। জঙ্গি উৎপাতকে একটি আন্তর্জাতিক সমস্যা হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এই উৎপাত বন্ধ করতে আন্তর্জাতিক শক্তিকে নিয়ে একসঙ্গে কাজ করা হবে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…