২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | রাত ১২:০৮

অস্ট্রেলিয়া গেছেন মির্জা ফখরুল

Google+ Pinterest LinkedIn Tumblr +

ঢাকা: একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে অস্ট্রেলিয়া গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। সফরসঙ্গী হিসেবে স্ত্রী রাহাত আরা বেগম রয়েছেন।

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় আয়োজিত ওই সেমিনারে বিভিন্ন দেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। সেখানে বিএনপির প্রতিনিধিত্ব করবেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুলের দেশে ফেরার তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে সপ্তাহখানেক পরে দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

Share.

Comments are closed.