স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা ও বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে কর ফাঁকির মামলায় বুধবার ২১ মাসের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত।মেসির সঙ্গে তারা বাবাকেও কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের জরিমানাও করা হয়েছে। স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যম এমনটিই খবর প্রকাশ করেছে। মেসিকে ২ মিলিয়ন ও তার বাবাকে ১.৫ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৭ ও ২০০৯ সালে ৪.৬ মিলিয়ন ডলার কর ফাঁকি দেয়ার মামলায় তাদের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।পাশাপাশি বেলিজ ও উরুগুয়েতে নিজের কম্পানির নাম করে মাধ্যমে অর্থ দেলনেদের জন্য তাকে জরিমানা করা হয়েছে। মেসিকে ২১ মাসের কারাদণ্ড দেয়া হলেও তাকে কারাবাস করতে হবে না। কারণ, স্প্যানিশ আইনে ২ বছরের কম সময়ের কারাদণ্ড স্থগিত করা যায়। সে কারণে আশা করা হচ্ছে বার্সেলোনা তারকাকে কারাবাস করতে হবে না।
আদালত থেকে বেরিয়ে মেসি অবশ্য জানিয়েছেন কর ফাঁকি দেয়ার বিষয়ে তিনি কিছুই জানতেন না। তার আর্থিক ব্যাপারটি দেখাশুনা করতেন তার বাবা ও আইনজীবী।
এর আগে কোপা আমেরিকায় খেলার সময় মেসি বলেছিলেন, ‘কর ফাঁকি দেয়ার বিষয়টি আমি আসলে জানতামই না। আমি কেবল ফুটবল খেলতাম। অর্থনৈতিক বিষয়ে আমার কোনো আগ্রহ ছিল না। সেটা আমার বাবা ও আমার আইনজীবী দেখাশুনা করতেন। আমি বাবা ও তাকে খুবই বিশ্বাস করি।’
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…