আরো একবার দেখালেন কেন তিনি সেরা

নিউজিল্যান্ডের ইনিংসের শুরুর ৬৬ ওভারে সাকিবকে বল করতে দেখা গেল সাকুল্যে ৪ ওভার। ৬৬ ওভার শেষে ২৫২/৪ সংগ্রহ নিয়ে প্রথম ইনিংসে বড় পুঁজিরই ইঙ্গিত দিচ্ছিল কিউইরা। তবে আরো একবার চমক দেখালেন সাকিব আল হাসান। এবার তার চমকটা বল হাতে। নিজের পরপর দুই ওভারে তিন উইকেট তুলে নিলেন সাকিব। আর দিন শেষে ২৬০/৭ সংগ্রহ নিয়ে অস্বস্তিতে স্বাগতিক কিউইরাই। প্রথম ইনিংসে ব্যাট হাতে হাফসেঞ্চুরির পর গতকাল বাঁ-হাতি স্পিনে ৭ ওভারের স্পেলে তিন উইকেট নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর এতে ব্যক্তিগত একাধিক রেকর্ডেও নাম ওঠে সাকিবের। বল হাতে নিজের ৬ষ্ঠ ওভার করতে ছুটলেন তাসকিন। দিনের তখন ১১তম ওভার। বলটি ক্রিজে আছড়ে পড়তেই সুইংয়ে পরাস্ত হয়ে নিউজিল্যান্ড ওপেনার জিত রাভাল ক্যাচ তুলে দেন স্লিপে। কিন্তু ক্যাচ হাতছাড়া করলেন অন্যতম সেরা ফিল্ডার সাব্বির রহমান রুম্মান। বলটি ধরেও শেষ পর্যন্ত তালুতে রাখতে পারলেন না। কিন্তু দমে গেলেন না টাইগার বোলাররা। কামরুল ইসলাম রাাব্বি জীবন পাওয়া রাভালকে সাজঘরের পথ দেখালেন। ২৮৯ রান, লক্ষ্যটা কিউইদের সামনে খুব বড় নয়। কিন্তু ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিংয়ের সম্মিলিত আক্রমণে খুব বেশি সুবিধা করতে পারেনি। ২৬০ রান তুলতেই হারিয়ে ফেলে ৭ উইকেট। যদিও এবারও রুখে দাঁড়িয়েছিলেন টম ল্যাথাম। কিন্তু ওয়েলিংটন টেস্টে ১৭৭ রানের ইংনিস হাঁকানো ম্যাচসেরা তারকা ল্যাথামের উইকেট তুলে নিলেন তাসকিন। ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ফিল্ডাররা পাঁচটি ক্যাচ ছাড়লেও হাল ছাড়েননি বোলাররা। এবার আরো ভয়ঙ্কর হয়ে উঠলেন তারা। তিন পেসারের সঙ্গে যোগ দিলেন দলের সবচেয়ে অভিজ্ঞ স্পিনার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিজে ওয়েটলিং, ডি গ্র্যান্ডহোম ও মিচেল স্যান্টনারকে সাজঘরে ফেরান সাকিব। এতে ২৯ রানে পিছিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড।

দিন শেষে সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ বলেন, ‘তিনি (সাকিব) বাংলাদেশের অন্যতম সেরা বোলার। কোনো সন্দেহ নেই, তিনি ক্রিকেটেরই অন্যতম সেরা বোলার। তিনি যে কোনো কিছু করে ফেলতে পারেন। তিনি অভিজ্ঞতায় পূর্ণ।’ দ্বিতীয় দিন বৃষ্টির জন্য আগেভাগেই খেলা বন্ধ হওয়ার আগে ৭১ ওভারে ৭ উইকেটে ২৬০ রান করে কিউইরা। আগের ওভারে মিচেল স্যান্টনারকে বিদায় করা এই বাঁহাতি স্পিনার বোল্ড করেন বিজে ওয়াটলিংকে। এর আগে তার বলে এলবিডব্লিউ হন মিচেল স্যান্টনার। রিভিউ নেন এই বাঁহাতি ব্যাটসম্যান তবে আম্পায়ারের সিদ্ধান্ত তাতে পাল্টায়নি। ৬০ বলে ২৯ রান করে স্যান্টনারের বিদায়ে ভাঙে তার সঙ্গে হেনরি নিকোলসের ৭৫ রানের জুটি। নিউজিল্যান্ডের স্কোর তখন ২৫২/৫। এরপর সাকিবের তৃৃতীয় শিকার ডি গ্র্যান্ডহোম। নিজের ৯ বলের মধ্যে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় দিনের বিকালটা বিষাদময় করেন সাকিব। এরপর বৃষ্টিতে হাঁফ ছাড়ে স্বাগতিক কিউইরা ।
হ্যাগলি ওভাল মাঠে দারুণ শুরু করেছিলেন ল্যাথাম ও রাভাল। দুই ওপেনার গড়ে তোলেন ৪৫ রানের জুটি। কিন্তু ফিল্ডারদের ব্যর্থতার পর দলকে ১৫তম ওভারে প্রথম উইকেট উপহার দেন কামরুল ইসলাম রাব্বি। দুইবার জীবন পাওয়া রাভাল অবশ্য ১৬ রানের বেশি করতে পারেননি। এরপর ল্যাথামকে সঙ্গ দিতে এসে রাব্বির দ্বিতীয় শিকার কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে ল্যাথম ও টেইলর মিলে আগলে রাখেন নিউজিল্যান্ডের ইনিংস। তবে তাসকিনের ডেলিভারিতে উইকেটরক্ষক নূরুল হাসান সোহানের হাতে ক্যাচ দেন ল্যাথাম। ভাঙে টেইলের সঙ্গে তার ১০৬ রানের জুটি । আর ব্যক্তিগত ৭৭ রানে টেইলরকে সাজঘরে ফিরিয়ে উদ্যম ফেরে টাইগারদের। আগের ওভারেই জীবন পেয়েছিলেন রস টেইলর । তরুণ অফ স্পিনারের বলে এবার মিড উইকেটে দুই হাতে ক্যাচ তালুবন্দি করেন বদলি ফিল্ডার তাইজুল ইসলাম।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago