ফ্রান্স কেন জিহাদিদের হামলার লক্ষ্য

আন্তর্জাতিক ডেস্ক: তথাকথিত ইসলামিক স্টেটের মুখপাত্র আবু মুহাম্মদ আল-আদনানি আই এস অনুসারীদেরকে বিশেষ কয়েকটি দেশে হামলা চালানোর আহবান জানিয়েছিলেন।

রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইন্সটিটিউটের একজন গবেষক মার্গারেট গিলমোর বলেছেন, আই এসের সমর্থকদেরকে উৎসাহিত করা হয় ফ্রান্স ও যুক্তরাষ্ট্রসহ চারটি দেশ লক্ষ্য করে হামলা পরিচালনার জন্যে।

“আই এসের মুখপাত্র বলেছিলেন, যেখানেই পারো হামলা করো, যেকোনো ধরনের হামলা, যদি তুমি একাও থাকো, তুমি একটা ছুরি দিয়েও হামলা করতে পারো, চাইলে গাড়িও ব্যবহার করতে পারো, যা দিয়ে চাও, এজন্যে আমাদের কাছ থেকে তোমার কোন অনুমোদনের দরকার নেই,” বলেন তিনি।

“এবং তারপর আইএসের মুখপাত্র যেসব দেশের নাম বলেছে তার প্রত্যেকটিতেই হামলা হয়েছে। হামলা হয়েছে অন্যান্য আরো কয়েকটি দেশেও।”

কিংস কলেজ লন্ডনে ওয়ার স্টাডিজ বিভাগের অধ্যাপক শিরাজ মাহের বলেছেন, রমজান আসার আগেই আইএসের মুখপাত্র সারা বিশ্বে তার যোদ্ধাদের প্রস্তুত হওয়ার আহবান জানিয়েছিলো। বলেছিলো: “প্রস্তুত হও, অবিশ্বাসীদের জন্যে এই মাসটিকে সর্বত্র একটি বিপর্যয়ের মাসে পরিণত করো।” এই আহবান জানানো হয়েছিলো ইউরোপ ও অ্যামেরিকায় এই খেলাফতের যোদ্ধাদের প্রতি।

নিরাপত্তা বিষয়ক বিবিসির সংবাদদাতা ফ্র্যাংক গার্ডনার বলেছেন, বেশ কয়েকটি কারণে আইএসের জন্যে বর্তমানে এক নম্বর টার্গেট ফ্রান্স।

একটি কারণ ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিমান হামলা যেখানে ফরাসী জঙ্গি বিমান অংশ নিচ্ছে।

তিনি বলেন, মালি, ইরাক এবং সিরিয়ায় জিহাদিদের হটাতে সক্রিয় ভূমিকা আছে ফ্রান্সের। “ফ্রান্সের অভ্যন্তরীণ কিছু সমস্যাও আছে। বুরকা নিষিদ্ধ করা হয়েছে যাকে দেখা হয় ইসলামের বিরুদ্ধে শত্রুতা হিসেবে,” বলেন তিনি।

বিবিসির সাংবাদিক বলেন, জেলখানাতেও বন্দীরা উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়ছে। “ফরাসী কারাগারগুলোতে এই ঘটনা প্রচুর ঘটছে। ছোটখাটো অপরাধের জন্যে লোকেরা সেখানে যায় কিন্তু সেখান থেকে বেরিয়ে আসছে কট্টর জিহাদি হিসেবে,” বলেন তিনি। সূত্র: বিবিসি বাংলা।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago