যে অভ্যাসে স্মৃতিশক্তি বাড়বে

আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মস্তিষ্ক। এটি ছাড়া আমরা অচল। আমাদের দৈনন্দিন জীবনের চলাফেরা, খাওয়া দাওয়া সবকিছুই জড়িত এই মস্তিষ্কের সাথে। আপনি ভালো না খারাপ ছাত্র, তা বিচার করা হয় আপনার এই স্মৃতিশক্তির ধারণ ক্ষমতার ওপর ভিত্তি করে। তাই সবার মাঝেই একটি সুপ্ত ইচ্ছাশক্তি থাকে এই স্মৃতিশক্তিকে প্রখর করার। আর এই স্মৃতিশক্তিকে বৃদ্ধি করা যায় অল্প কিছু উপায় অবলম্বন করে।

ঘুমানো :
ঘুমের মাধ্যমে আপনি আপনার স্মৃতিশক্তিকে বৃদ্ধি করতে পারেন। আমরা আমাদের সম্পূর্ণ দিনের এক তৃতীয়াংশ সময় ঘুমাই। আর এই ঘুমের কিছু অংশ আছে। যা আপনি কাজে লাগিয়ে নিজের স্মৃতিশক্তিকে বৃদ্ধি করতে পারেন খুব সহজে। আপনি যখন ঘুমাতে যাবেন তখনই আপনার ঘরের বাতিয়ে নিভিয়ে করে ঘুমাতে যান। এতে আপনার মস্তিষ্ক খুব তাড়াতাড়ি স্থির হয়ে যাবে এবং আপনার সারাদিনের কাজের একটি সারমর্ম আপনার মস্তিষ্কে রেখে দেবে। এরপরের অংশে আসে ৯০ মিনিটের একটি সময়। এই সময়ে আপনার মস্তিষ্কের সব তথ্য তাদের জায়গা মতো পৌঁছে যায়। তাই ঘুমের মধ্যে হঠাৎ করে ডেকে তোলা উচিৎ না।

খাদ্যতালিকায় পরিবর্তন :
আপনার স্মৃতিশক্তি বাড়াতে ওজন কমানো খুব জরুরি একটা কাজ। আর এর জন্য আপনাকে চর্বিযুক্ত খাবার বাদে বেশি করে ফল আর সবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি পান করা অতি জরুরি। এটি আপনার শরীরের রক্ত চলাচলের মাধ্যম ঠিক রেখে আপনার মস্তিষ্কের স্মৃতিশক্তি বৃদ্ধি করে।

লিখে রাখুন :
অনেক সময় কাজের চাপ আপনাকে সবকিছু মনে রাখতে দেয় না। এর জন্য আপনার কাজের একটি তালিকা কাজের টেবিলের সামনে কিংবা আপনার কর্মস্থলে ঝুলিয়ে রাখুন। এটি আপনার কাজকে মনে রাখতে যেমন সাহায্য করবে তেমনই তা বার বার মনে পড়ে আপনার রিমাইন্ড ব্রেইনকে কার্যক্ষম করে রাখবে।

ব্যয়াম :
আপনি যখন প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে কিংবা সারাদিনের একটি সময় ব্যয়াম করবেন তখন আপনার শরীরের সব স্থানে রক্ত চলাচলের মাত্রা ঠিক থাকবে। এবং তা আপনাকে আপনার মস্তিষ্কের রক্ত চলাচলের মাধ্যম ঠিক রেখে মস্তিষ্কের মনে রাখার ক্ষমতা বৃদ্ধি করবে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago