সহায়ক সরকার গঠনে আলোচনার আহ্বান মওদুদের

নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে আলোচনার ধারাবাহিকতায় সহায়ক সরকার গঠনের জন্যও সংলাপের উদ্যোগ নিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগ সফল হবে আশা প্রকাশ করে মওদুদ বলেন, আমরা প্রত্যাশা করছি এরপর তিনি নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের লক্ষ্যে সহায়ক সরকার গঠনে সংলাপের উদ্যোগ নিবেন। তা ব্যর্থ হলে আমাদের সামনে আন্দোলন ছাড়া অন্য কোন বিকল্প পথ থাকবে না। ওই আন্দোলনেই সমাধান আনতে হবে।

‘যাদের কোন রাজনৈতিক স্বার্থ থাকবে না’ -সহায়ক সরকার এমনই হতে হবে, এ ধরনেরই সরকার চায় বিএনপি বলে জানান তিনি।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, রাষ্ট্রপতির উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তার এই উদ্যোগ ফলপ্রসূ হবে বলে আমাদের প্রত্যাশা। উনি এমন লোকদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করবেন, যাদের উপর জনগণের আস্থা আছে এবং বিএনপি মনে করবে, তাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শহীদ জিয়ার রাজনীতি থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। তার ব্যক্তি জীবনের অভ্যাস ও নীতিগুলো অনুসরণ করলে আমরা রাজনীতিতে অনেক দূর এগিয়ে যেতে পারবো।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. আহমদ আজম খান, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago