জল শ্যাওলা ছবিতে বেলাল ও পড়শী

নতুন একটি গানে কণ্ঠ দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী বেলাল খান ও সংগীত তারকা পড়শী। ‘ভাবনা জুড়ে থাকো শুধু তুমি/ কল্পনায় দেখি তোমায় শুধু আমি/ এসোনা তুমি মনের দেশে/ হৃদয় জমিনে আলতো হেসে- এমন কথায় সাজানো গানটি ব্যবহৃত হবে ‌নতুন ছবি ‘জল শ্যাওলা’তে।

‘ভাবনাজুড়ে’ শিরোনামের গানটির কথা লিখেছেন জিয়া উদ্দিন আলম এবং সুর করেছেন আনোয়ার সিকদার টিটন।

গানটি প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘নতুন চলচ্চিত্রের জন্য গানটি করেছি। চেষ্টা করেছি সময়কে ধারণ করে শ্রোতাদের চাহিদা মাথায় রেখে গানটি তৈরি হয়েছে।’

পড়শী বলেন, ‘অনেকদিন পর বেলাল ভাইয়ের সঙ্গে গান করলাম। খুব সুন্দর কথার গান। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি রেস্তরাঁয় ‘জল শ্যাওলা’ সিনেমার আনুষ্ঠানিক মহরত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার। এছাড়া সিনেমার পরিচালক, চিত্রনায়ক-নায়িকাসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) থেকে বিক্রমপুরের তালতলায় শুরু হয়েছে ‘জল শ্যাওলা’ শিরোনামের সিনেমার শুটিং। জেসমিন আক্তার নদী পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও নবাগত চিত্রনায়িকা মানসী প্রকৃতী।

টাইমস ওয়ার্ল্ড মিডিয়া লি. প্রযোজিত এ সিনেমায় সাইমন-প্রকৃতী ছাড়াও আরো অভিনয় করছেন মাসুম রেজা, রেহেনা জলি, ফারুক মজুমদার, রিপন খান, সীমান্ত, জিসান, সুজন মাজাহার, অপ্সরা মনি, মাস্টার ইমন, রাজু অনিক, তানিশা, তানভীর প্রমুখ।

এ সিনেমার গল্প লিখেছেন আসাদুজ্জামান বাবলু ও চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তারিকুল ইসলাম ভূইয়া। ক্যামেরায় রয়েছেন সবুজ। ফাইট ডিরেক্টর আরমান, সম্পাদনায় আবুল হোসেন, মেকআপে রয়েছেন জাহাঙ্গীর।

‘জল শ্যাওলা’সিনেমায় মোট পাঁচটি গান থাকবে। সংগীত পরিচালনা করছেন আনোয়ার সিকদার টিটন। গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, খায়রুল বাশার হিরন এবং জিয়াউদ্দিন আলম।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago