Categories: জাতীয়

পুলিশে সার্জেন্ট পদে নিয়োগ

সার্জেন্ট পদে লোক নেবে পুলিশ। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন। পুলিশের আটটি বিভাগের প্রার্থীদের আগামী ১৩, ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় রাজারবাগ পুলিশ লাইনস, ঢাকায় শারীরিক মাপ ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি, নাগরিকত্ব সনদের মূল কপি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, সত্যায়িত ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।

আবেদনের যোগ্যতা
এ পদে আবেদন করতে হলে আবেদনকারীকে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। পাশাপাশি মোটরসাইকেল ড্রাইভিংয়ে দক্ষ এবং কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে। সাধারণ প্রার্থীদের বয়স ০১-০১-২০১৭ তারিখে ১৯ থেকে ২৭ বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে একই তারিখে বয়স ১৯ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। প্রার্থীদের বাংলাদেশের নাগরিক এবং অবিবাহিত হতে হবে।

আবেদনপত্র সংগ্রহ ও জমা
শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ওই দিনই তিন টাকা নগদ মূল্য প্রদান করে আবেদনপত্রের ফরম ক্রয় করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সত্যায়িত সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত কপি, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র, ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ, ঢাকার অনুকূলে যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে পরীক্ষার ফি ৩০০ টাকা ১-২২১১-০০০০-২০৩১ নম্বর কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমাপূর্বক চালানের মূল কপিসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।

কবে পরীক্ষা
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সাব-ইন্সপেক্টর পদের মতো এ পদেও লিখিত পরীক্ষা হবে তিনটি ধাপে। মোট ২৫০ নম্বরে। আগামী ১০ মার্চ ২০১৭ তারিখ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ৫০ নম্বরের মনস্তত্ত্ব পরীক্ষা হবে। ১১ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। ১২ মার্চ ২০১৭ তারিখ সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত সাধারণ জ্ঞান ও পাটিগণিত বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার স্থান পরে জানানো হবে
সুযোগ-সুবিধা

নির্বাচিত পরিক্ষায় সফলভাবে সম্পন্নের পর ১ বছরের জন্য মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে। সফলভাবে মৌলিক প্রশিক্ষণ শেষে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেড অনুযায়ী ১৬ হাজার টাকা স্কেলে বেতন দেয়া হবে। এ ছাড়া ট্রাফিক ভাতা, স্বল্পমূল্যে রেশন, বিনা মূল্যে পোশাক, চিকিৎসা সুবিধা, ঝুঁকি ভাতা প্রাপ্য হবেন। নিয়মানুযায়ী এ পদেও পদোন্নতি পেয়ে উচ্চ পদে যাওয়ার সুযোগ পাওয়া যাবে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago