ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

দেশি-বিদেশি লাখো মুসল্লির অংশগ্রহণে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে জুমার নামাজ সম্পন্ন হয়েছে। নির্ধারিত জেলা ও বিদেশ থেকে আগত মুসুল্লি ছাড়াও ঢাকা-গাজীপুর জেলাসহ নিকট দূরত্বের মুসল্লিরাও নামাজে অংশ নেন।

শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে জুমার নামাজ শুরু হয়। নামাজ শেষ হয় ১টা ৫২ মিনিটে। নামাজের ইমামতি করেন দিল্লি মারকাজের আমির মাওলানা কান্ধলভী।

সরেজমিনে দেখা যায়, তুরাগ তীরের মূল ইজতেমা ময়দান ছাড়াও টঙ্গী-গাজীপুরের মূল সড়কে অবস্থান নেন ধর্মপ্রাণ মুসুল্লিরা। ৫ টাকায় কাগজের ও প্লাস্টিকের নামাজি পাটি কিনে নামাজে দাঁড়ায় তারা। আবারও মুসল্লিদের অনেকে জায়নামাজ ও মাদুর নিসে আসেন।

লাখো মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করতে বয়স্কদের শিশুরা যোগ দেন। নামাজের সময় মূল সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঈমামের নামাজের তেলাওয়াত ছাড়া পুরো এলাকায় নেমে আসে নিরবতা। নামাজ শেষ আবারও শুরু হয় যান চলাচল।

এর আগে আজ (শুক্রবার) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫২তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দুপুর গড়াতেই ইজতেমা ময়দান অভিমুখে মুসল্লিদের ঢল নামে। জুমার নামাজের আগে পুরো ইজতেমা ময়দান জনসমুদ্রে পরিণত হয়। ময়দানের মোট ১৭টি প্রবেশ পথ দিয়েই জুমায় যোগ দেন মুসল্লিরা। প্রবেশদ্বারগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে ছিলেন ইজতেমার স্বেচ্ছাসেবকরাও।

ইজতেমায় আব্দুল বাশির (৬৬) এক বৃদ্ধ মুসুল্লি বলেন, জীবনের বিরাট অংশ নাফরমানি করে কেটেছে। জীবনের শেষ সময় টুকু আল্লাহর পথে কাটাতে চাই। যে কারণে গত ৪ বছর ধরে ইজতেমায় আসছি গুনাহ মাফের আশায়।

এদিকে ইজতেমা ময়দানকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার তৎপরতা লক্ষ্যণীয়। লাখো মুসল্লির নিরাপত্তায় র্যাব, পুলিশ, এপিবিএন, গোয়েন্দা পুলিশ (ডিবি), সাদা পোশাকে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট ১০ হাজার সদস্য কাজ করা হয়েছে।

এছাড়া ইজতেমায় আগত মুসল্লিদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানে প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বেও জেলা স্বাস্থ্য বিভাগ, টঙ্গী সরকারি হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান ইজতেমা ময়দানের উত্তর পার্শ্বে নিউ মন্নু কটন মিলের অভ্যন্তরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

বিশ্ব ইজতেমা উপলক্ষে এ বছরও বাংলাদেশ রেলওয়ে ও বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) বিশেষ ট্রেন ও বাস চলাচলের ব্যবস্থা গ্রহণ করেছে। রাজধানীর গুলিস্থান, ফুলবাড়িয়া, কমলাপুর, মতিঝিল, ফার্মগেট, গাবতলী, মহাখালী, আজিমপুর থেকে ইজতেমাস্থল পর্যন্ত বিশেষ বাস সার্ভিস চালু রয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago