ঢাকা: প্রথমবারের মতো নির্বাচিত জেলা পরিষদের সদস্যরা আজ বুধবার শপথ গ্রহণ করেছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি সকাল সাড়ে ১০টায় ও বেলা সাড়ে ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুই পর্বে আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদের নবনির্বাচিত এই সদস্যদের শপথ বাক্য পাঠ করান। স্থানীয় সরকার বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা উপস্থিত ছিলেন।
মন্ত্রী প্রথমে সকাল সাড়ে ১০টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫৫৮ জন জেলা পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
পরে খন্দকার মোশাররফ হোসেন বেলা সাড়ে ১১ টায় রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের জেলা পরিষদের ৬১১ জন নবনির্বা%
