Categories: জাতীয়

দেশের সব মসজিদে জুমা’য় একই খুতবা

নতুন সকাল: শুক্রবার বায়তুল মুকাররম জাতীয় মসজিদসহ সারাদেশের ৩০ লাখ মসজিদে জুমা’য় একই খুতবা দেওয়া হবে। এরইমধ্যে দেশের সব মসজিদে খুতবা পাঠানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বলছে, কোরআন ও সুন্নাহ’র আলোকে ইসলামের প্রকৃত ব্যাখ্যা প্রচারে ধারাবাহিকভাবে জুমা’র খুতবায় ইসলামের মৌলিক বিষয় অন্তর্ভুক্ত করা হবে।

শুক্রবার জুমা’র নামাজ আদায়ের পাশাপাশি খুতবা থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়া ধর্মপ্রাণ মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ। সম্প্রতি রাজধানীর গুলশান এবং শোলাকিয়ায় জঙ্গি হামলার পর শান্তি ও মানবতার কল্যাণে ইসলামের প্রকৃত ব্যাখা তুলে ধরতে খুতবার বয়ানের জন্য জাতীয় দিকনির্দেশনা প্রণয়নের উদ্যোগ নেয় ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, পবিত্র কোরআনে স্পষ্ট বলা হয়েছে যে, “ হে মুসলমানগণ একজন মানুষ, সে যা-ই হোক না কেনো পৃথিবীতে নিরাপদ জীবনধারণের অধিকার স্বীকৃত”।

তিনি আরো বলেন, আমাদের এই দেশের সংবিধানও সকলকে নিজ নিজ ধর্ম পালনের অধিকার দিয়েছে। কেউ ইসলামের বিধান লঙ্ঘন করলে আইন-আদালত আছে, কোরআন-হাদিসের আলোকেই এই দেশের এই বিচার ব্যবস্থাতেই এর বিচার হতে পারে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago