পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন চলচ্চিত্র জুটি অনন্ত জলিল ও বর্ষা। আজ বুধবার (১৮ জানুয়ারি) মক্কার উদ্দেশে দেশ ছাড়বেন এই তারকা দম্পতি।
অনন্ত জলিলের ঘনিষ্ট সূত্রে জানা যায়, প্রথম সন্তান জন্মের আগে থেকেই সন্তান জন্মের পর মক্কার ক্বাবা শরীফ জিয়ারতের পরিকল্পনা ছিল চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিলের। ২০১৪ সালের ২৩ নভেম্বর অনন্ত-বর্ষার কোলজুড়ে আসে পুত্র সন্তান আরিজ। অবশেষে পূর্বের পরিকল্পনা বাস্তবায়ন করতেই চলতি বছরে তারা হজে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।
হজের আনুষ্ঠানিকতা সেরে আগামী ২৪ জানুয়ারি দেশে ফিরবেন এ তারকা দম্পতি। এই দম্পতি তার ভক্ত-অনুরাগী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এদিকে সম্প্রতি প্রাণ গ্রুপের পণ্য ম্যাক্স কোলার বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন অনন্ত-বর্ষা। গেল ১৫ জানুয়ারি রাজধানীর কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়। এ বিজ্ঞাপনের মাধ্যমে প্রথমবারের মতো এ তারকা দম্পতি একসঙ্গে বিজ্ঞাপনে অভিনয় করলেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…